Call Us: +8809639151525
Email: info@madrasatussunnah.org

চেয়ারম্যানের বার্তা

শাইখ আহমাদুল্লাহ

সমস্ত প্রশংসা মহান আল্লাহর জন্য—যিনি আমাদের সৃষ্টিকর্তা, পালনকর্তা এবং সঠিক পথের প্রদর্শক। তাঁর অশেষ করুণা ও দয়া ছাড়া কোনো সৎকর্মই আমাদের পক্ষে সম্পাদন করা সম্ভব নয়। দরূদ ও সালাম বর্ষিত হোক মানবতার দিশারী আল্লাহর রাসূল মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও তাঁর পরিবার এবং সঙ্গীদের প্রতি। উম্মাহ আজ বহুমুখী চ্যালেঞ্জের সম্মুখীন। শিক্ষা সেই চ্যালেঞ্জগুলোর মধ্যে অন্যতম। একদিকে ধর্মহীন শিক্ষাব্যবস্থা জাতিকে ঈমান থেকে বিচ্যুত করছে, অপরদিকে দীনি শিক্ষা অর্জনকারীদের অনেকে জাগতিক জ্ঞান না থাকায় নানা দিক থেকে পিছিয়ে পড়ছেন।

এ পরিস্থিতিতে ওহী ভিত্তিক নৈতিক এবং কল্যাণমুখী শিক্ষার প্রচার এবং প্রসার সময়ের অপরিহার্য দাবি। এই প্রয়োজনীয়তা উপলব্ধি করেই মাদরাসাতুস সুন্নাহর অভিযাত্রা। বর্তমান সময়ের চ্যালেঞ্জ মোকাবিলায় আমাদের শিশুদের মধ্যে সুদৃঢ় বিশ্বাস, উন্নত চরিত্র ও ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গি গড়ে তোলার প্রয়োজনীয়তা অনস্বীকার্য। সেই লক্ষ্য পূরণে মাদরাসাতুস সুন্নাহ সহযোগী ভূমিকা পালন করবে, ইন-শা-আল্লাহ। মহান আল্লাহ তাআলা এই প্রতিষ্ঠানসহ সকল দীনি প্রতিষ্ঠানকে কবুল করুন।

শায়খ আহমাদুল্লাহ

চেয়ারম্যান, আস-সুন্নাহ ফাউন্ডেশন