Call Us: +8809639151525
Email: info@madrasatussunnah.org

ক্লাস টেস্ট-২, ২০২৫ এর ফলাফল প্রকাশ

নোটিশ প্রকাশের তারিখ: ২৭ সেপ্টেম্বর, ২০২৫

সম্মানিত অভিভাবকবৃন্দ,

আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে, আগামী ২৭ সেপ্টেম্বর (শনিবার) মাদরাসাতুস সুন্নাহর ক্লাস টেস্ট-২, ২০২৫ এর ফলাফল প্রকাশ করা হবে, ইন-শা-আল্লাহ। সেদিন মাদরাসার বাস অভিভাবকদেরকে নিয়ে আফতাবনগরের বরইতলা এবং সাতারকুলের ভার্সিটির (UIU) মোড় থেকে সকাল ৯: ৩০ মিনিটে মাদরাসার উদ্দেশ্যে ছেড়ে আসবে।

রেজাল্ট প্রকাশ ও খাতা দেখার সময়:

সকাল ১০.০০টা থেকে দুপুর ১১.৩০টা পর্যন্ত

নির্ধারিত ক্লাস ও সেকশন থেকে প্রত্যেক অভিভাবক তার সন্তানের রেজাল্ট ও বিষয়ভিত্তিক রিপোর্ট সংগ্রহ করতে পারবেন, ইন-শা-আল্লাহ। শিক্ষার্থীর প্রকৃত অভিভাবক ব্যতীত অন্য কাউকে তার রেজাল্ট ও বিষয়ভিত্তিক রিপোর্ট দেখানো হবে না।

[বি. দ্র. গার্লস সেকশনের শিক্ষার্থীর রেজাল্ট ও বিষয়ভিত্তিক রিপোর্ট সংগ্রহের ক্ষেত্রে মহিলা অভিভাবককে উপস্থিত থাকতে হবে। মহিলা অভিভাবকের স্থলে পুরুষ অভিভাবক উপস্থিত হলে গার্লস সেকশনে রেজাল্ট ও বিষয়ভিত্তিক রিপোর্ট প্রদানের নির্ধারিত সময়ের পর বয়েজ সেকশন থেকে তা সংগ্রহ করতে পারবেন, ইন-শা-আল্লাহ।] জাযাকুমুল্লাহু খাইরান।