জরুরি নোটিশ
আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
সম্মানিত অভিভাবকবৃন্দ,
বর্তমানে হাম, পক্সসহ বিভিন্ন সংক্রামক রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার লক্ষ্যে নিম্নোক্ত বিষয়ে বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে।
যদি কোনো শিক্ষার্থীর মধ্যে নিম্নোক্ত লক্ষণসমূহ দেখা যায়, তবে সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত তাকে মাদরাসায় না পাঠানোর জন্য অনুরোধ করা হচ্ছে—
- জ্বর (হালকা বা তীব্র)
- শরীরে ফুসকুড়ি, র্যাশ বা দানা
- কাশি, সর্দি বা গলা ব্যথা
- চোখ লাল হওয়া বা পানি পড়া
- বমি বা ডায়রিয়া
- অতিরিক্ত দুর্বলতা বা অবসাদ
(আল্লাহ না করুন) কোনো শিক্ষার্থী আক্রান্ত হলে অনুগ্রহ করে দ্রুত মাদরাসা কর্তৃপক্ষকে অবহিত করবেন। ইন-শা-আল্লাহ, তার পরিস্থিতি বিবেচনায় নিয়ে একাডেমিক কার্যক্রমে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে।
শিক্ষার্থীদের সুস্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করতে আপনাদের আন্তরিক সহযোগিতা একান্তভাবে কাম্য।
জাযাকুমুল্লাহু খাইরান।
মা’আস সালাম,
মাদরাসাতুস সুন্নাহ কর্তৃপক্ষ