একজন শিক্ষার্থীর শিক্ষাগত যোগ্যতা এবং চারিত্রিক মানোন্নয়নে শিক্ষক-অভিভাবকের সম্মিলিত প্রচেষ্টা ব্যতীত সম্ভব নয়। তাই মাদরাসাতুস সুন্নাহ কিছু দিন অন্তর অন্তর শিক্ষক-অভিভাবক মতবিনিময় সভা ও নাসীহা প্রোগ্রামের আয়োজন করে থাকে। এতে প্রতিষ্ঠানটির প্রধান তত্ত্বাবধায়ক শায়খ আহমাদুল্লাহ (হাফিজাহুল্লাহ) অভিভাবকদের উদ্দেশ্যে নাসীহা পেশ করেন এবং তাদের সাথে মতবিনিময় করে থাকেন।
এছাড়াও আস-সুন্নাহ ফাউন্ডেশনের অডিটোরিয়ামে বিভিন্ন সময় দীনি হালাকার আয়োজন করা হয়ে থাকে। সেখানে অভিভাবকগণ উপস্থিত হন।