Call Us: +8809639151525
Email: info@madrasatussunnah.org

হিফযুল কুরআন

কুরআন ও সুন্নাহর নুসূস (মূলপাঠ) আত্মস্থ করা ছাড়া বিজ্ঞ আলেম হওয়া সম্ভব নয়। এজন্য হিফযুল কুরআনকে মাদরাসাতুস সুন্নাহর নিয়মিত সিলেবাসের অন্তর্ভুক্ত করা হয়েছে। শিক্ষার্থীরা হিফযুল কুরআনের পাশাপাশি নিয়মিত সিলেবাস সম্পন্ন করবে। 

তবে কুরআনুল কারীমের হিফয স্মরণশক্তির ওপর নির্ভরশীল। প্রত্যেক শিক্ষার্থী তার স্মরণশক্তির অনুপাতে হিফয করবে। স্মরণশক্তির তারতম্য অনুযায়ী কেউ পুরো কুরআনের হিফয সম্পন্ন করবে, আবার কেউ ২০ পারা, কেউ ১০ পারা সম্পন্ন করবে। তবে অন্তত ৫ পারা হিফয সম্পন্ন করা সবার জন্য বাধ্যতামূলক থাকবে।