যুগচ্যালেঞ্জ মোকাবিলা ও কার্যকর দাওয়াহ পরিচালনার জন্য ভাষাগত দক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই উপলব্ধি থেকেই মাদরাসাতুস সুন্নাহ শিক্ষার্থীদেরকে ভাষা-দক্ষ, বিজ্ঞ আলেম ও দাঈ হিসেবে গড়ে তোলার ধারাবাহিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
আরবি, ইংরেজি ও বাংলা—এই তিন ভাষার বিষয়সমূহ বর্তমানে স্ব স্ব ভাষায় পাঠদান করা হচ্ছে।
নিয়মিত ক্লাসের পাশাপাশি সক্রিয় ল্যাঙ্গুয়েজ ক্লাবের মাধ্যমে কথন, শ্রবণ ও ব্যবহারিক অনুশীলনের পরিবেশ তৈরি করা হয়েছে। এখানে শিক্ষার্থীরা বাস্তব ভাষাচর্চার মাধ্যমে আরবি, বাংলা ও ইংরেজি ভাষায় দক্ষতা অর্জন করছে।
ফলে তারা কুরআন ও হাদীসের ইলমকে মূল ভাষায় আত্মস্থ করে মাতৃভাষা বাংলাসহ আরবি ও ইংরেজি ভাষায় দাওয়াহ ও শিক্ষণ কার্যক্রম পরিচালনা করতে সক্ষম হবে, ইন-শা-আল্লাহ।
NCTB পাঠ্যক্রমের পাশাপাশি Cambridge Curriculum-এর সহায়তায় ইংরেজি বিষয়ে পাঠদান পরিচালিত হচ্ছে, যা অভিজ্ঞ ও দক্ষ Cambridge University Certified Coordinator-এর তত্ত্বাবধানে সম্পন্ন হচ্ছে।