Call Us: +8809639151525
Email: info@madrasatussunnah.org

আখলাক ও মূল্যবোধ

ইসলামের মৌলিক শিক্ষাসমূহের অন্যতম হলো অর্জিত জ্ঞান অনুযায়ী আমলি জীবন গড়ে তোলা, শিষ্টাচার ও মূল্যবোধ লালন করা। দুঃখজনকভাবে এ বিষয়গুলো সমাজ থেকে দিন দিন হারিয়ে যাচ্ছে। 

আমাদের শিক্ষার্থীরা যাতে শুরু থেকেই আমলি ও শিষ্টাচারসম্পন্ন হতে পারে, যেন ইসলামের চিরন্তন মূল্যবোধ বাস্তবজীবনে প্রয়োগ করতে পারে, সর্বোপরি তাকওয়াসম্পন্ন হতে পারে— সে বিষয়কে বিবেচনায় রেখে মাদরাসাতুস সুন্নাহর পাঠদানপদ্ধতিসহ সামগ্রিক পরিবেশ সাজানো হয়েছে, আলহামদুলিল্লাহ।