Call Us: +8809639151525
Email: info@madrasatussunnah.org

অভিভাবকদের দীনি শিক্ষা কার্যক্রম

সন্তান মা-বাবার নিকট আল্লাহ তাআলার পক্ষ থেকে আমানত। শিশুর প্রথম পাঠশালা হচ্ছে মায়ের কোল। এখানে সে জীবনের অনেক কিছু শেখে। পরবর্তীতে এটাই তার অভ্যাসে পরিণত হয়। এজন্য ইসলামে এই পাঠশালার অনেক গুরুত্ব দেওয়া হয়েছে। তাদেরকে দীন শিক্ষা দেওয়া এবং একজন ঈমানদার মানুষ হিসাবে গড়ে তোলা মা-বাবা ও অভিভাবকের এক গুরুত্বপূর্ণ দায়িত্ব।

তালীম-তারবিয়াতের ব্যাপারে মা-বাবা যেন সন্তানকে পূর্ণ সহযোগিতা করতে পারেন এবং প্রয়োজনীয় সময়ে সঠিক সিদ্ধান্ত দিতে পারেন পাশাপাশি নিজেদেরকেও দীনের সাথে সম্পৃক্ত রাখতে পারেন, সেই লক্ষ্যে মাদরাসাতুস সুন্নাহ অভিভাবকদের জন্য বিশুদ্ধভাবে কুরআন শিক্ষাসহ দীনিয়াতচর্চার বিভিন্ন প্রোগ্রামগুলোতে অংশগ্রহণ করাকে বাধ্যমূলক করেছে। এই বিষয়ে অভিভাবকের একাত্মতা প্রকাশ ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের অঙ্গীকার প্রদানের উপর ভিত্তি করেই শিক্ষার্থীর ভর্তি নিশ্চিত করা হয়।