মাদরাসাতুস সুন্নাহ–র অন্যতম বৈশিষ্ট্য হলো— এখানে Islamic Studies বিষয়টি পাঠদান করা হয় প্রতিষ্ঠানের নিজস্বভাবে প্রণীত বইয়ের মাধ্যমে।
শিক্ষার্থীদের বয়স, মানসিক স্তর ও বোধগম্যতা অনুযায়ী বিন্যস্ত এই বইগুলোতে কুরআন ও সুন্নাহভিত্তিক বিশুদ্ধ জ্ঞান, ইসলামী আদব, আকীদাহ, চরিত্রগঠন ও নৈতিক শিক্ষা সহজ, প্রাঞ্জল ও আধুনিক উপায়ে উপস্থাপন করা হয়েছে।
এই উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীরা শুধু পাঠ্যবই নির্ভর জ্ঞান অর্জনই নয়, বরং ইলমকে বাস্তব জীবনের সঙ্গে সংযুক্ত করে দ্বীনি চেতনায় বিকশিত হতে পারছে— আলহামদুলিল্লাহ।